ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নিখোঁজের ৩ দিন পর পদ্মায় ভাসছিল সাবেক ইউপি সদস্যের লাশ

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নদীর কালিতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান কোতোয়ালি নৌ-ফাঁড়ির পুলিশের পরিদর্শক নাসিম আহমেদ।


নিহত আবদুল বারেক জেলার শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড গ্রামের বাসিন্দা। তিনি আরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।পারিবার জানায়, আবদুল বারেক ওএমএস ডিলার ছিলেন। পাশাপাশি নদীতে মাছ ধরতেন। গত ৭ জানুয়ারি পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। শনিবার সকালে কালিতলা এলাকার ভাসমান রেস্টুরেন্টের সঙ্গে তার মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করে।


৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জয়নাল আবেদীন বলেন, কয়েক দিন আগে তিনি পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। সকালে তার মরদেহ হরিরামপুরে পাওয়া গেছে বলে শুনেছি। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নৌপুলিশের অধীনে হওয়ায় তাদেরকে খবর দেওয়া হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেবেন। কোতয়ালী নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহমেদ বলেন, হরিরামপুর থানা থেকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑